-: Admission / ভর্তি :-

প্রতিষ্ঠানে শিশু হইতে একাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীকে ভর্তি নেওয়া হয়। প.ব.ম.শি. পর্ষদের নিয়মানুযায়ী সিলেবাস অনুসরণ করা হয়। ভর্তির প্রাক্কালে শ্রেণীভিত্তক যোগ্যতার পরীক্ষা দিতে হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ক্লাস উপযোগী যোগ্যতা অনুযায়ী ভর্তির সুযোগ দেওয়া হয়। ভর্তি করতে গেলে হোস্টেল “বীণাপাণি গুরুকুলের” সঙ্গে যোগাযোগ করতে হয়।

১। নির্দিষ্ট অনুদানের বিনিময়ে ফর্ম ও নীতি নিয়ম পুস্তিকা সংগ্রহ করিতে হয়। ২। ফর্ম নেওয়ার ১৫ দিনের মধ্যে ভর্তি পরীক্ষায় বসাইতে হয়।

৩। ভর্তি পরীক্ষার পর শ্রেণি নির্বাচন সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষের। ৪। ভর্তি পরীক্ষায় মনোনীত হইলে তৎক্ষণাৎ আসন সংরক্ষণ করতে হয়।

৫। নির্দিষ্ট নিয়মে আসন বুক না করিলে ভর্তি পরীক্ষায় মনোনীত হইলেও সিট না থাকিলে ভর্তি নেওয়ার ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।

৬। ভর্তির পূর্বে সমস্ত নিয়ম কানুন জানিয়া লইবেন। ৭। নীতি নিয়ম পুস্তিকার মধ্যেই সমস্ত কিছু নিয়ম কানুন জানিতে পারিবেন।

৮। ভর্তির পরীক্ষা অভিভাবক-অভিভাবিকার উপস্থিতিতে করা হয়। ৯। অতিরিক্ত কিছু জানিতে হইলে সরাসরি তুফান স্যারের সঙ্গে অফিসে অথবা দূরভাষের (৮৯২৬৪২০১৮৫) মাধ্যমে যোগাযোগ করিতে পারেন।

সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ - সর্বে ভূদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগভবেৎ ।।

(বিস্তারিত "নীতি নিয়ম পুস্তিকাতে” দ্রষ্টব্য)

শিক্ষা- এখানে প.ব.ম.শি. পর্ষদের সিলেবাস পূর্ণভাবে অনুসরণকরা হয়। শিশু হইতে ইংরাজী, বাংলা ভাষায় সমান গুরুত্ব থাকে। অভিভাবক ও উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়। যোগাসন, প্রাণায়াম, আধ্যাত্মিক যোগ, গান, নাচ, অঙ্কন, তবলা, কম্পিউটার শেখার সুযোগ আছে।

স্বাস্থ্য- স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ১ কিলোমিটারের মধ্যেই সরকারী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও একাধিক নার্সিংহোম আছে। হোমিওপ্যাথি, এ্যালোপ্যাথি ও যোগাপ্যাথি চিকিৎসার ব্যবস্থা আছে।

খাদ্য- বিদ্যার্থীর পুষ্টি, স্বাস্থ্য, বুদ্ধি বিকাশের উপযোগী সুষম খাদ্যতালিকা অনুসরণ করা হয়। মাছ, মাংস, ডিম, দুধ, শাকসব্জী, ডাল, পরিমিত পরিমাণে থাকে। ডাক্তারী অনুমোদন ছাড়া অভিভাবকদের অতিরিক্ত কোন খাদ্য-সামগ্রী বিদ্যার্থীকে দেওয়ার অনুমতি থাকে না।

অর্থ- মাসিক অনুদান প্রতি মাসে ১০ তারিখের মধ্যে সেই মাসেই মিটাইতে হয়। মাসিক অনুদানের মধ্যে কেবলমাত্র থাকা, খাওয়া এবং পাঠদানের খরচ নেওয়া হয়। উৎসব এবং অন্যান্য শিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ প্রদান করিতে হয়।

ওম বিশ্বানিদের সবিতদূরিতানি পরাসুব যদভদ্রমতন্ন আসুব ৷৷

উৎসব- ১। ২৩শে জানুয়ারি নেতাজীর জন্মদিন। ২। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ৩। সরস্বতী পূজা বিদ্যা আরাধনা। ৪। বাৎসরিক উৎসব। ৫। ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। ৬। ১৫ই আগষ্ট স্বাধীনতা দিবস। ৭। ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। ৮। দীপাবলী উৎসব। ৯। ভ্রমণ। ১০। ২৫শে ডিসেম্বর বড়দিন।

আবাসন- শিশু হইতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বালক-বালিকাদের থাকিবার ব্যবস্থা আছে। ছাত্রীদের থাকিবার সম্পূর্ণ পৃথক হোস্টেল আছে। শিশুদের দেখভাল করিবার জন্য অতিরিক্ত মহিলা কর্মী নিয়োগ করা আছে।

শৃঙ্খলা- প্রতিষ্ঠানের নিয়মকানুন ছাত্র, শিক্ষক, অভিভাবক প্রত্যেককে অবশ্যই পালন করিতে হয়। প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত কারণে প্রতিষ্ঠানের সহিত সমস্যা সমাধানের জন্য আলোচনা সাপেক্ষে কর্তৃপক্ষের সিদ্ধন্তই চূড়ান্ত। ইহাতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবৈধ বিবেচিত হইবে।

বুদ্ধিগত শিক্ষা আমাদের মস্তিষ্ককে উর্বর করে, আর মূল্যবোধের শিক্ষা আমাদের হৃদয়বৃত্তিকে সম্পদশালী বিশ্বভ্রাতৃত্ব ভাবনায় জাগিয়ে দেয়। প্রকৃতপক্ষে যে শিক্ষা আমাদের হৃদয়কে মহীয়ান করে তুলে না, সে শিক্ষা সম্পূর্ণ মূল্যহীন এমন কি তা অযৌক্তিক ও বর্জনীয়।

Uttar Mechogram, Panskura, Purba Medinipur,721139

+91- 8926420185 / 9153432116
binapanigurukultrust@gmail.com

Developed by-

© 2025 - All Rights Reserved